৩
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলার পর আগুন ধরেছে, খবর রয়টার্স ও আল-জাজিরা’র।
ফুজাইরার মিডিয়া অফিস সোমবার জানিয়েছে, ইরান থেকে ড্রোন হামলার পর আমিরাতের পেট্রোলিয়াম শিল্প এলাকায় “বড় আগুন লেগেছে”।
এর আগেই সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিছুক্ষণ আগে চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যার তিনটি প্রতিহত করা হয়েছে। একটি সমুদ্রে পড়েছে।
তবে ইরান তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কিছু জানায়নি।