ঝুঁকিপূর্ণ তাহিরপুরের লোহার ব্রিজ, দ্রুত মেরামতের দাবি সমাজসেবক মিঠু রঞ্জন পালের

Share

ভয়েস বাংলা ডেস্ক:

তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের লোহার ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন এই ব্রিজ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। ব্রিজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানি কিংবা গুরুতর আহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করে দ্রুত মেরামত অথবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সমাজসেবক ও তরুণ উদ্যোক্তা মিঠু রঞ্জন পাল।
মিঠু রঞ্জন পাল বলেন, “প্রতিদিন এই ব্রিজ দিয়ে বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন এই ব্রিজ পার হয়ে স্কুল যায়। তাই ব্রিজটি এই এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মেরামতের উদ্যোগ নেওয়া হোক।

Related Articles

পূর্বধলা সরকারি কলেজে অধ্যক্ষের পদায়ন বাতিল, অভিযোগের তীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতনের দিকে

সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ২০১৮ সালে সরকারি হওয়ার পর থেকেই নেত্রকোনার পূর্বধলা...

জাতিসংঘে ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

সাইফুল ইসলাম. নিজস্ব প্রতিবেদক জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অবস্থান ও...

জাতিসংঘের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১০০

সাইফুল ইসলাম. নিজস্ব প্রতিবেদক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ইসরায়েলের প্রধানমন্ত্রী...

বাংলাদেশে তৈরি ‘হোন্ডা’ যাবে মেক্সিকোতে

Shimul Islam, Multimedia Reporter 2026/09/25 at 12:25 pm দেশে তৈরি হোন্ডা মোটরসাইকেল...