বুধবার, মে ৬, ২০২৬

সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৫৬ শিশু এবং সন্দেহজনক হামে ২৬৮ শিশুর মৃত্যু হয়েছে

হাম ও হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সাদেশে আরও সাতজন শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৮১ জন এবং গত ১৫ মার্চ থেকে ৬ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪৪ হাজার ২৬০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩৭৩ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬ হাজার ৯৯ জন।

আরো পড়ুনঃ হামসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে

১৫ মার্চ থেকে ৬ মে পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭ হাজার ২২৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুইজন এবং সন্দেহজনক হামে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৫৬ শিশু এবং সন্দেহজনক হামে ২৬৮ শিশুর মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত ঢাকা বিভাকে ২০ হাজার ৭৩ জন হাম আক্রান্ত হিসেবে সন্দেহ করা হচ্ছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৮৪ জন।

You may also like