রোবোট্যাক্সি বানাচ্ছে ইলন মাস্কের টেসলা

'সাইবারক্যাব'কে এমন একটি স্বয়ংচালিত রোবোট্যাক্সি হিসেবে উপস্থাপন করা হয়েছে, যাতে স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই

by নিজস্ব প্রতিবেদক
Published: Updated:

টেসলার বহুল আলোচিতসাইবারক্যাবনামের স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, শুক্রবার মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি প্রচারণামূলক ভিডিও পোস্ট করেন এবং সংক্ষিপ্ত ক্যাপশনে লেখেন, “সাইবারক্যাব উৎপাদন শুরু হয়েছে।

মূলত চালকবিহীনসাইবারক্যাব-এর ভেতর থেকে ধারণ করা ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় গাড়িটি কারখানা থেকে বের হয়ে সড়কে চলতে শুরু করছে।

মাস্ক আরও একটি ভিডিও শেয়ার করেন, যেখানে সোনালি রঙের একাধিকসাইবারক্যাবকে সড়কে একসঙ্গে চলতে দেখা যায়।

আরো পড়ুনঃ পেপ্যাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী

টেসলা বুধবার জানায়, বছরসাইবারক্যাবএবংটেসলা সেমি”—এই দুই ধরনের যানবাহনেরইভলিউম উৎপাদনশুরু করার পথে রয়েছে। একইসঙ্গে প্রথম প্রান্তিকে কোম্পানির মুনাফা হয়েছে ৪৭৭ মিলিয়ন ডলার।

“সাইবারক্যাবকে এমন একটি স্বয়ংচালিত রোবোট্যাক্সি হিসেবে উপস্থাপন করা হয়েছে, যাতে স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই। এটি প্রথম ২০২৪ সালের শরতে উন্মোচন করা হয় এবং তখন মাস্ক বলেছিলেন, এটি ২০২৭ সালের মধ্যে বাজারে আসবে।

টেসলা গত জুনে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে সীমিত সংখ্যকআর্লি অ্যাক্সেসব্যবহারকারীর জন্য রোবোট্যাক্সি সেবা চালু করে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি একটি ছবি প্রকাশ করে, যেখানে গিগা টেক্সাস কারখানায়সাইবারক্যাব”-এর চারপাশে কর্মীদের দেখা যায় এবং ক্যাপশনে লেখা ছিল, “প্রোডাকশন লাইনের প্রথম সাইবারক্যাব।

You may also like