সারাদেশে শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,০২৪ জন।
গত ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩৯,৩২৫ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামের উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে।
আরো পড়ুনঃ স্বাস্থ্যমন্ত্রীঃ এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেয়া সম্ভব
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭২ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫,২১৮ জন।
১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬,৯১১ জন। একই সময়ে হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩,২২৫ জন। সর্বশেষ চারজন সহ এ পর্যন্ত সন্দেহজনক হামে ২৩৫ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৭,৮১৬ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩,৫৭৩ জন।