প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান মন্তব্য করেননি এমন বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম “বাংলাফ্যাক্ট”।
সংস্থাটি জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান “এই সামান্য লোডশেডিংয়ে যদি এতই সমস্যা হয়, তাহলে সৌরবিদ্যুৎ ব্যবহার করুন। কারেন্ট বিলও দিতে হবেনা।”—এমন মন্তব্য করেছেন দাবি করে ভুয়া ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
আরো পড়ুনঃ দুই দিন দেশে লোডশেডিং ছিল না, বলছে বিদ্যুৎ বিভাগ
“বাংলাফ্যাক্ট” যাচাই করে দেখেছে যে, জাহেদ উর রহমান লোডশেডিং নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বক্তব্যটি তার নয়।
অন্যদিকে, কয়েকটি বিদ্যুতকেন্দ্র পুনরায় চালু হওয়ায় গত মঙ্গলবার ও বুধবার (২৮ ও ২৯ এপ্রিল) দেশে কোনো ধরনের লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।