গাজা যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো শনিবার ইসরাইল-অধিকৃত পশ্চিম তীর ও গাজার একটি এলাকায় ফিলিস্তিনিরা পৌরসভা নির্বাচনে ভোট দেওয়া শুরু করেছে।
এএফপি সাংবাদিকরা জানিয়েছেন, এই নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার গঠন এবং সংশ্লিষ্ট এলাকাগুলোর নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য জনপ্রতিনিধি বাছাই করা হবে।
আরো পড়ুনঃ গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১১
ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকার মধ্যবর্তী দেইর আল-বালাহ এলাকায় স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় পৌরসভা নির্বাচনের ভোটকেন্দ্রগুলোতে ভোট শুরু হয়েছে।
গত সপ্তাহে গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে পৃথক ইসরাইলি হামলায় এক শিশুসহ ১০জন নিহত হয়েছেন। খবর এএফপির।
গাজা যুদ্ধ বন্ধে গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও সহিংসতা থামেনি। ইসরাইল ও হামাস নিয়মিতই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনছে।