রাতে ইসলামাবাদ যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনা সামনে রেখে ইসলামাবাদে প্রস্তুতি জোরদার করা হয়েছে

by নিজস্ব প্রতিবেদক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার রাতে ইসলামাবাদ পৌঁছতে পারেন বলে পাকিস্তানের একটি সরকারি সূত্র জানিয়েছে।

তবে তিনি কার সঙ্গে বৈঠক করবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। খবর এএফপি’র।

আরো পড়ুনঃ হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ দিলেন ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

তবে আরাকচি ও তার সফরসঙ্গীরা মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

You may also like