হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ দিলেন ট্রাম্পের

ট্রাম্প দাবি করেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের মাইন অপসারণকারী ইউনিটগুলো প্রণালি পরিষ্কার করছে

by নিজস্ব প্রতিবেদক

কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর চাপ আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ওই জলপথে মাইন বসানো কোনো নৌযান দেখা গেলে সেটি ধ্বংস করার নির্দেশ দিয়েছেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন, হরমুজ প্রণালিতে যেসব ছোট নৌযান বা অন্য কোনো জলযান মাইন বসানোর চেষ্টা করবে, সেগুলোকে লক্ষ্য করে ধ্বংস করতে হবে।

তিনি লেখেন, “কোনো দ্বিধা করা যাবে না।”

পাশাপাশি দাবি করেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের মাইন অপসারণকারী ইউনিটগুলো প্রণালি পরিষ্কার করছে।

আরো পড়ুনঃ ইরানি তেলবাহী ট্যাঙ্কারে অভিযান চালালো মার্কিন বাহিনী

ইরান এর আগে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের বন্দরে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত কৌশলগত এই জলপথ সীমিত সংখ্যক অনুমোদিত জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য বন্ধ থাকবে।

এদিকে ইসলামাবাদে চলমান শান্তি আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে, কারণ ইরান এখনো আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত করেনি। এতে বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়ছে।

ট্রাম্প আরও বলেন, “ইরান এখন বুঝতেই পারছে না তাদের নেতৃত্ব আসলে কে।”

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে হরমুজ প্রণালি ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইরান শান্তিচুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত প্রণালি খুলে দেওয়া হবে না।

You may also like