দলীয় প্রতীক থাকবে না আসন্ন পৌরসভা নির্বাচনে

বিরোধীদলীয় এমপিরা এই বিলে না ভোট দেন এবং ওয়াকআউট করেন

by নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬ পাস হওয়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। পরে সেটি কণ্ঠভোটে পাস হয়।

বিকেলে সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

সংসদে বিল পাস, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বলবৎ

জুলাই আন্দোলনকারীদের দায়মুক্তি দিলো জাতীয় সংসদ

বিরোধীদলীয় এমপিরা এতে না ভোট দেন। এর প্রতিক্রিয়ায় শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন। সংসদ অধিবেশনে বিরতির পর তারা আবার সংসদে ফেরেন।

এদিকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে সংসদে ৭২টি বিল আকারে পাস হয়েছে।

You may also like