মরা গাছ ভেঙে পড়ে প্রাণ গেল পান বিক্রেতার

Share

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গাছ ভেঙে পড়ে এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তবে এতে টনক নড়েনি কর্তৃপক্ষের। এবার বৈদ্যুতিক খুঁটির উপর গাছ ভেঙে পড়ে আয়েশা বেগম (৪০) নামে এক পান বিক্রেতার মৃত্যু হয়েছে।

বুধবার (১০মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে মধ্যরাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার।

আয়েশা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ফেরি করে পান বিক্রি করতেন। দুর্ঘটনায় তার বাম পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে চমেকের বৈদ্যুতিক খুঁটির উপর মরা একটি গাছ ভেঙে পড়ে। এতে চাপা পড়েন পান বিক্রেতা আয়েশা বেগম। তিনি মাথায় গুরুতর আঘাত পান। আয়েশার পাও ভেঙে যায়। প্রথমে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, ভেঙে পড়া গাছটি বেশ কয়েক বছর আগে মরে শুকিয়ে যায়। কিন্তু কর্তৃপক্ষের নজরে আসেনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার অবহিত করলেও কোনো পদক্ষেপ নেয়নি।

এর আগে গত বছরের ২১ নভেম্বর হাসপাতালের পার্কিংয়ে গাছ ভেঙে পড়ে দু’টি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা।

Related Articles

মাতারবাড়ি মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন উদ্যোগ গভীর সমুদ্রবন্দর, ১ হাজার...

বাংলাদেশি ৩ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে নাফ নদের মোহনা থেকে বাংলাদেশি তিন...

কক্সবাজারে পর্যটকের মৃত্যু, সৈকতে বিনোদনমূলক কাজের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে আকাশ থেকে সমুদ্রে পড়ে এক পর্যটকের...

বিপজ্জনক পণ্য, চরম ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর

দেশের অর্থনীতির ‘লাইফলাইন’ চট্টগ্রাম সমুদ্রবন্দরে বছরের পর বছর পড়ে আছে ৮৩ মেট্রিক...