সেনা অভিযানে বিপুল পাহাড়ি কাঠ-বাঁশ জব্দ

Share

ফটিকছড়ি ও খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাহাড়ি কাঠ ও বাঁশ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে ফটিকছড়ির বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি দল ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্তের ধুরুংখালে এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাইন্যাছড়া আর্মি ক্যাম্প থেকে উত্তর-পূর্ব দিকে ধুরুংখালে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধুরুংখালে অবৈধভাবে মজুত করে রাখা বিভিন্ন প্রজাতির ২৫০ পিস পাহাড়ি গোলকাঠ ও ৪০০টি বাঁশ জব্দ করা হয়।

বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের আরআইসি শাহীন আলম বলেন, উদ্ধার করা কাঠ ও বাঁশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন ফটিকছড়ি উত্তর উপজেলার নারায়ণহাট রেঞ্জের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ কাঠ ও বাঁশ চোরাচালান রোধে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফটিকছড়ি উত্তর উপজেলার নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বুধবার সকালে এই নারায়ণহাট রেঞ্জের আওতাধীন ধুরং খাল থেকে সেনাবাহিনী জব্দ করা কাঠ ও বাঁশ বনn বিভাগের নিকট হস্তান্তর করেছে। গাছগুলো পরিমাপ চলছে।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...