মাদরাসায় ছাত্র নির্যাতনে অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

Share

হাটহাজারীর মারকাজুল কোরআন ইসলামি একাডেমি মাদরাসায় মো. ইয়াসিন ফরহাদ (৭) নামে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের ঘটনায় থানায় মামলা করেছে তার পরিবার। ওই মামলায় মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ ইয়াহিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে হাটহাজারী থানা পুলিশ।

আজ বুধবার (১০ মার্চ) বিকেলে হাটহাজারী থানায় এই মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা। তিনি জানান, শিশু শিক্ষার্থীকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শিশুটির বাবা মোহাম্মদ জয়নাল বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। এই মামলায় অভিযুক্ত ইয়াহিয়াকে বিকেলে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হাফেজ ইয়াহিয়া রাঙ্গুনিয়া উপজেলার সাফরভাটা গ্রামের মোহাম্মদ ইউনুসের ছেলে। সূত্র জানায়, হেফজ বিভাগের শিশুটির জন্মদিন ছিল কাল। এ উপলক্ষে তাকে দেখতে গতকাল বিকেলে মা-বাবা মাদরাসায় আসেন। তাঁরা চলে যাওয়ার পরপরই শিশুটি মাদরাসা থেকে বাইরে বের হয়। তখন শিশুটিকে ধরে মাদরাসার ভেতরে নিয়ে মারধর করেন শিক্ষক ইয়াহিয়া।

৩৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শিক্ষক ইয়াহিয়া শিশুটিকে ঘাড় ধরে মাদরাসার ভেতরে নিয়ে যান। পরে তিনি শিশুটিকে বেত দিয়ে বেধড়ক পেটান।

Related Articles

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক...

সেনা অভিযানে বিপুল পাহাড়ি কাঠ-বাঁশ জব্দ

ফটিকছড়ি ও খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাহাড়ি কাঠ...

মন্ত্রীর নাম ভাঙিয়ে সৈকতের খাস জমি দখলের চেষ্টা, জেলা প্রশাসনের অভিযান

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে প্রভাবশালী এক মন্ত্রীর নাম ব্যবহার করে সরকারি...

চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে একটি জাহাজভাঙ্গা ইয়ার্ডে(শিপইয়ার্ড) দুর্ঘটনায় আট শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ...