সভামঞ্চ গুটিয়ে নিলেন কাদের মির্জা

Share

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন সমূহের সব কার্যক্রম স্থগিত করে আবদুল কাদের মির্জা তার সভামঞ্চ গুটিয়ে নিয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমাসহ পুলিশ গেলে বসুরহাট রূপালী চত্বর থেকে তিনি মঞ্চটি সরিয়ে নেন।

গত মাসে বসুরহাট পৌরসভা নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হয়ে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট রুপালি চত্বরে বাঁশ-কাঠের এই মঞ্চ তৈরি করেন কাদের মির্জা।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনির বলেন, আগে তাকে মঞ্চ সরিয়ে নিতে বলা হয়েছিল, তবে তিনি তা শোনেনি। প্রশাসন মঞ্চের কাছ থেকে সরে গেলে তিনি পুনরায় সেখানে সভা-সমাবেশ করার চেষ্টা করেন। এক পর্যায়ে রাত ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমাসহ পুলিশ ঘটনাস্থলে গেলে তিনি মঞ্চটি সরিয়ে নেন।

প্রসঙ্গত, গত শুক্রবার উপজেলার চাপরাশিরহাট পূর্ববাজারে মেয়র মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও কয়েক রাউন্ড টিয়ার শেল ও শটগানের গুলি ছোড়ে।

এ ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষের মুখে পড়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কিরসহ ৭-৮ জন।

পরে আশঙ্কাজনক অবস্থায় মুজাক্কিরকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে সেখানে তার মৃত্যু হয়।

Related Articles

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক...

সেনা অভিযানে বিপুল পাহাড়ি কাঠ-বাঁশ জব্দ

ফটিকছড়ি ও খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাহাড়ি কাঠ...

মন্ত্রীর নাম ভাঙিয়ে সৈকতের খাস জমি দখলের চেষ্টা, জেলা প্রশাসনের অভিযান

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে প্রভাবশালী এক মন্ত্রীর নাম ব্যবহার করে সরকারি...

চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে একটি জাহাজভাঙ্গা ইয়ার্ডে(শিপইয়ার্ড) দুর্ঘটনায় আট শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ...