নারায়ণগঞ্জ জেলার মাসদাইরে অভিযান চালিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে।
এসময় ১০ জনকে আটক করা হয়, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বাসস’কে এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার দুপুর থেকে নারায়ণগঞ্জের মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র্যাব চিরুনি অভিযান চালিয়েছে। এসময় অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে ।
আরো পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রীঃ অস্ত্র, মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ অভিযান চলছে
উল্লেখ্য,মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর (বোয়ালিয়াখাল) এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক স্পট সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় হামলার ঘটনা ঘটে। দায়িত্ব পালনরত অবস্থায় র্যাবের একটি গোয়েন্দা দলের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অতর্কিত ও সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়।
এ হামলায় ৩ জন র্যাব সদস্য আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।