নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯

নিহতদের মধ্যে খেলা দেখতে যাওয়া কিশোর-কিশোরী রয়েছে। হামলাকারীরা উপাসনালয়, বাড়িঘর ও মোটরসাইকেলও পুড়িয়ে দেয়

by নিজস্ব প্রতিবেদক

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যে গত রোববার বন্দুকধারীদের হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

রাজ্যের গভর্নর সোমবার এ তথ্য জানিয়েছেন। স্থানীয়রা জানান, ফুটবল মাঠে জড়ো হওয়া তরুণদের লক্ষ্য করেই এ হামলা চালায় বন্দুকধারীরা।

আদামাওয়া রাজ্যটি জিহাদি ও দস্যু নামে পরিচিত স্থানীয় অপরাধী চক্রের সহিংসতার একটি কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। পাশাপাশি রাজ্যটিতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতাও এখানে নিয়মিত ঘটে, খবর বার্তা সংস্থা এএফপি’র।

তবে হামলার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরো পড়ুনঃ ইরানের পক্ষ নিয়ে বাহরাইনের নাগরিকত্ব হারালেন ৬৯ জন

রাজ্যের গভর্নর আহমাদু উমারু ফিনতিরি গত রোববারের হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং গোম্বি স্থানীয় সরকার এলাকার গুয়াকু সম্প্রদায়ের ওপর এক মারাত্মক হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

তার মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

গভর্নরের কার্যালয় জানিয়েছে, হামলাকারীরা কয়েক ঘণ্টা ধরে ওই এলাকায় তান্ডব চালিয়ে বহু সম্পদ ধ্বংস করে।

স্থানীয় বাসিন্দা ফিলিপ আগাবাস এএফপিকে জানান, “গত রোববার বিকেলে যখন আমাদের লোকজন গুয়াকু সম্প্রদায়ের একটি ফুটবল মাঠে জড়ো হয়েছিল, তখন হামলাকারীরা সেখানে ঢুকে পড়ে এবং মাঠে উপস্থিত মানুষের ওপর অতর্কিতে গুলি চালায়।”

আরেক বাসিন্দা জোশুয়া উসমান বলেন, নিহতদের মধ্যে কিশোর-কিশোরী রয়েছে, তারা খেলা দেখছিল। তিনি আরও জানান, হামলাকারীরা উপাসনালয়, বাড়িঘর ও মোটরসাইকেলও পুড়িয়ে দেয়।

You may also like