শুক্রবার, মে ২৯, ২০২৬

বঙ্গোপসাগরের ওপর দিয়ে টেকনাফের দিকে ছুটে গেল ‘মিসাইল’

ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আকাশের এক কোনায় বজ্রপাতের মতো আলোকরশ্মি ছড়িয়ে আছে

কক্সবাজারের লাবনী সমুদ্রসৈকতের পশ্চিম পাশে বঙ্গোপসাগরের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যায় দ্রুতগতিতে দক্ষিণ দিকে (টেকনাফের দিকে) ছুটে গেছে “মিসাইল” আকৃতির এক আলোর ঝলক।

পরবর্তীতে জানা যায়, এটি আসলে ভারতের উড়িষ্যা থেকে উৎক্ষেপিত আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্র অগ্নি-৬ এর পরীক্ষামূলক কার্যক্রম।

কয়েক মিনিটের মাথায় সেটি অদৃশ্য হয়ে যায়। সৈকতে দাঁড়ানো পর্যটকেরা মুঠোফোনে এই দৃশ্য ধারণ করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আকাশের এক কোনায় বজ্রপাতের মতো আলোকরশ্মি ছড়িয়ে আছে। তার কিছুটা দূরে আলো ছড়িয়ে পূর্ব দিকে (টেকনাফের দিকে) দ্রুত ছুটতে থাকে “মিসাইল” আকৃতির আলোর ঝলকটি। কয়েক মিনিটের মাথায় সেটি অদৃশ্য হয়ে যায়। দৃশ্যটি সৈকতে দাঁড়ানো পর্যটকের পাশাপাশি শহরের বাসিন্দারা বাসাবাড়ির ছাদে দাঁড়িয়েও প্রত্যক্ষ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

আরো পড়ুনঃ বাণিজ্যমন্ত্রীঃ সংশোধন করার সুযোগ মার্কিন বাণিজ্যচুক্তির মধ্যেই রয়েছে

এ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এম আবদুল হান্নান বলেন, কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে আকাশের যে আলোর ঝলক ছুটতে দেখা গেছে, সেটির বিষয়ে ঢাকার আবহাওয়াবিদদের (ভিডিও ও ছবি পাঠিয়ে) মন্তব্য চাওয়া হয়েছিল। তাঁরা জানিয়েছেন, এটি আবহাওয়াগত বিষয় না।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. ওয়াহিদুর রহমান বলেন, বঙ্গোপসাগরের ওপর দিয়ে মিসাইল আকৃতির যে আলোর ঝলক ছুটে গেছে, তার বিস্তারিত জানা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে এটিকে মিসাইল মনে হয়েছে। কিন্তু এটি কেন বা কারা ছুড়েছে, তাঁর জানা নেই।

You may also like