শুক্রবার, মে ২৯, ২০২৬

হামে জীবন হারালো আরও ৫ শিশু, মোট মৃত্যু ৫৬৫

by নিজস্ব প্রতিবেদক

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) দেশে আরও পাঁচ শিশু মারা গেছে।

আর এ সময়ে মোট ৮৭৭ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গ দেখা দিয়েছে ৮২৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়েছে ৫১ শিশু।

হামের উপসর্গে ঢাকায় তিন, সিলেটে এক ও বরিশালে এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুনঃ স্বাস্থ্যমন্ত্রীঃ ১২২% শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৭৭ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৮৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৭ হাজার ৯০৫ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ১৮২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫০ হাজার ৯২৬ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৮ হাজার ৮৮৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

You may also like