বন্দুকধারীর হামলায় ট্রাম্পের ডিনার পন্ড

সন্দেহভাজন ব্যক্তি ভবনের নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করে ভেতরে প্রবেশ করে। এসময় এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন

by নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালে হঠাৎ বিকট শব্দ হওয়ায় নিরাপত্তা শঙ্কায় দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে।

স্থানীয় সময় শনিবার (২৫ মে) রাতে হিলটন হোটেলে আয়োজিত “হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার”-এ এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে আচমকা জোরে শব্দ শোনা যায়, যা অনেকের কাছে গুলির শব্দ বলে মনে হয়। এতে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে সক্রিয় হয় নিরাপত্তা বাহিনী। সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। একই সময়ে অনুষ্ঠানস্থলের বাইরে নিরাপত্তা এলাকায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুনঃ ইরানের সাথে আলোচনায় যাচ্ছেন না ট্রাম্পের দুই দূত

ঘটনার পরপরই অনুষ্ঠানটি স্থগিত করা হয়। ভেতরে থাকা অনেক অতিথি আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন বলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

তবে এই ঘটনায় ট্রাম্পের কোনও ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এরপর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে “সম্ভাব্য ঘাতক” বলে আখ্যা দেন। তিনি বলেন, ওই ব্যক্তির কাছে “একাধিক অস্ত্র”।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি ভবনের নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করে ভেতরে প্রবেশ করে। এসময় এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তবে “খুবই উন্নতমানের” বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত থাকায় তিনি প্রাণে বেঁচে গেছেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “ওই রাতের ঘটনাপ্রবাহের সব দিক আমরা পর্যালোচনা করে দেখেছি। বলতেই হয়, এই ভবনের নিরাপত্তাব্যবস্থা খুব বেশি শক্তিশালী নয়।”

You may also like