২০
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর যুদ্ধ আবার শুরু হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “নতুন কৌশল” নিয়ে প্রস্তুত রয়েছে ইরান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লেখেন, “অবরোধ ও যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চান অথবা নতুন করে হামলা চালানোর অজুহাত খুঁজছেন।”
আরো পড়ুনঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছে না ইরান
তার ভাষায়, “হুমকির মুখে কোনো আলোচনা আমরা মেনে নেব না।”
এদিকে একটি মার্কিন প্রতিনিধি দল শিগগিরই পাকিস্তানে শান্তি আলোচনার নতুন দফায় অংশ নিতে যাচ্ছে। তবে ইরান এ আলোচনায় অংশ নেবে কি না, তা এখনো অনিশ্চিত।