হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে গুলি করল ইরানি গানবোট

কোনো ধরনের রেডিও সতর্কতা ছাড়াই ওই গানবোটগুলো জাহাজটির ওপর গুলি চালায় বলে জানায় ইউকেএমটিও

by নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে ইরানের গানবোট থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

লন্ডন থেকে এএফপি জানায়, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম কেন্দ্র (ইউকেএমটিও) এক অনলাইন বিবৃতিতে জানায়, ওমানের উত্তর-পূর্বে প্রায় ৩৭ কিলোমিটার দূরে জাহাজটির ক্যাপ্টেনকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)’র দুটি গানবোট ঘিরে ধরে।

কোনো ধরনের রেডিও সতর্কতা ছাড়াই ওই গানবোটগুলো জাহাজটির ওপর গুলি চালায়, বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। তবে জাহাজ ও এর নাবিকরা নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।

আরো পড়ুনঃ অবরোধ অব্যাহত থাকলে আবার হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের

সংস্থাটি আরও জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, এর আগে ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিলেও পরে সেই অবস্থান থেকে সরে আসে, যার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে।

You may also like