৫
বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ বুধবার রাতে গুলি করে হত্যা করা হয়েছে।
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়াতে তাঁর গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। গাড়িতে তার সাথে থাকা বুদ্ধদেব বেরা গুলিতে আহত হয়েছেন।
বিজেপির একটি সূত্র জানাচ্ছে, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দুর হয়ে যে ‘টিম’ কাজ করেছিল তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। গুলিবিদ্ধ বুদ্ধদেব বেরাও ওই টিমের সদস্য ছিলেন।
ভবানীপুর আসনের নির্বাচনে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মমতা ব্যানার্জি ক্ষমতা হস্তান্তর করতে রাজী নন বলে বুধবার জানিয়েছেন।