১৪
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় সারা দেশে হাম সন্দেহে আরও চার জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুনঃ স্বাস্থ্যমন্ত্রীঃ এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেয়া সম্ভব
তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৯ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা ২৩১।
১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৪৬ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৩০১।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ হাজার ১০০ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২২ হাজার ৬৫০ জন।