সরকারের অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের আকাশ পথে সুলভ শ্রেণিতে ভ্রমণের নির্দেশনা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আরো পড়ুনঃ ইউনূস আমলের চুক্তির আওতায় ১৪টি বোয়িং কেনার চুক্তি করলো বিমান
আদেশে বলা হয়েছে, অর্থ বিভাগ থেকে ২০১২ সালের ৯ অক্টোবর ২২১(১০০০) নং অফিস স্মারকের মাধ্যমে জারিকৃত “সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা” সংক্রান্ত অনুচ্ছেদ ২১(খ)-এ যাই থাকুক না কেন, সরকারের আর্থিক ব্যয় সংকোচনের লক্ষ্যে সরকারের অতিরিক্ত সচিব/সমপর্যায়ভুক্ত সরকারি বা স্বায়ত্তশাসিত বা স্ব-শাসিত বা সংবিধিবদ্ধ বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তাকে আকাশ পথে বিদেশ ভ্রমণকালে বিজনেস বা ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত নির্দেশক্রমে সুলভ শ্রেণিতে (ইকোনমি ক্লাস) ভ্রমণের নির্দেশ দেওয়া হলো।