বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গত মঙ্গলবার ও বুধবার (২৮ ও ২৯ এপ্রিল) দেশে কোনো ধরনের লোডশেডিং হয়নি।
বিদ্যুৎ বিভাগ এক বার্তায় জানায়, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২,১৮৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়। এছাড়া ২৯ এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিল ১০,৬১২ মেগাওয়াট, যা সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হয়।
ফলে টানা দু’দিন দেশে কোনো লোডশেডিং হয়নি।
আরো পড়ুনঃ জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ
এর আগে প্রায় ছয়দিন বন্ধ থাকার পর ২৭ এপ্রিল থেকে ৯৫০ মেগাওয়াট সরবরাহ শুরু করে আদানির তাপ বিদ্যুতকেন্দ্র।
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্মিত এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে মোট ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। আমদানিকৃত বিদ্যুৎ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়।
এছাড়া দেশের আরও দুটি কয়লা বিদ্যুৎকেন্দ্র (এসএস পাওয়ার ও আরএনপিএল) থেকে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট যুক্ত হয় ২৮ এপ্রিল।