বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল

সাবেক আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল ডেপুটি স্পিকার পদে নিয়োগ পাওয়ায় পদটি খালি হয়

by নিজস্ব প্রতিবেদক
Published: Updated:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে দলটির আইন বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

আরো পড়ুনঃ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাবেক আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল ডেপুটি স্পিকার পদে নিয়োগ পাওয়ায় পদটি খালি হয়।

You may also like