সৌদি আরব ও কুয়েতের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির অনুমোদন

Share

সৌদি আরব ও কুয়েতের কাছে প্রায় ২৪৪ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের জন্য প্রায় ১৯৬ কোটি ডলার মূল্যের একটি অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এই চুক্তির আওতায় সৌদি আরবকে সর্বোচ্চ ২০ হাজার অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেম (এপিকেডব্লিউএস)–এর গাইডেন্স সেকশন দেওয়া হবে, যা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূ-পৃষ্ঠে হামলায় ব্যবহার করা যায়। এছাড়া লঞ্চার, ওয়ারহেড, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তাও থাকবে এই প্যাকেজে।

অন্যদিকে, কুয়েতের জন্য প্রায় ৪৮ কোটি ৪০ লাখ ডলার মূল্যের একটি সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করা হয়েছে।

এতে কুয়েতের সি-১৭ সামরিক পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, প্রযুক্তিগত সহায়তা, সফটওয়্যার, প্রশিক্ষণ এবং লজিস্টিক সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কংগ্রেসের পর্যালোচনা প্রক্রিয়া শেষ হওয়ার পর অস্ত্র বিক্রির এই দুই চুক্তি কার্যকর হবে।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...