দেশব্যাপী অভিযানে প্রায় ৬ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার

মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ১১ হাজার ১৯৭টি অভিযান চালানো হয়েছে এবং ৪ হাজার ৫৩টি মামলা দায়ের করা হয়েছে

by নিজস্ব প্রতিবেদক
Published: Updated:

জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সারাদেশে অভিযান চালিয়ে অবৈধ মজুতকৃত ৫ লাখ ৭৬ হাজার ৯৯৩ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত পরিচালিত এসব অভিযানে সর্বাধিক ৩ লাখ ৯০ হাজার ২০৯ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ৪০ হাজার ৮৪৬ লিটার অকটেন এবং ৯৭ হাজার ৪৮৩ লিটার পেট্রোল এবং সাড়ে ৪৮ হাজার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুনঃ মন্ত্রীর দাবি দেশে জ্বালানি সংকট নেই, দূষলেন অসাধু চক্রকে

এই সময়কালে সারাদেশে ১১ হাজার ১৯৭টি অভিযান চালানো হয়েছে এবং ৪ হাজার ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ কোটি ৮০ লাখ ৯৬ হাজার ১১৫ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে ৫৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কার্যক্রম দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You may also like