২৫
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশে এসেছে ২ দশমিক ১২৭ বিলিয়ন (২১২৭ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২৩ দশমিক ৮ শতাংশ বেশি।
সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বলছে, শুধু ১৯ এপ্রিল একদিনেই দেশে এসেছে ১৫৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। ধারাবাহিক এই প্রবাহ এপ্রিল মাসের সামগ্রিক রেমিট্যান্স চিত্রকে আরও শক্তিশালী করেছে।
গত বছরের একই সময়ে (১-১৯ এপ্রিল ২০২৫) দেশে এসেছিল ১ দশমিক ৭১৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।