বিএনপির সঙ্গে সমঝোতা স্মারকের প্রস্তাব তুরস্কের একে পার্টির

বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে প্রথমবারের মতো এ ধরনের প্রস্তাব দিয়েছে একে পার্টি

by নিজস্ব প্রতিবেদক

তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে একটি পার্টি-টু-পার্টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে।

শুক্রবার তুরস্কে “আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম”-এর সাইডলাইনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা  হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একে পার্টির ভাইস চেয়ারম্যান, পররাষ্ট্রবিষয়ক প্রধান এবং সংসদ সদস্য জাফের সিরাকায়া এ প্রস্তাব দেন, খবর বাসস-এর।

ঢাকায় প্রাপ্ত এক বার্তায় উল্লেখ করা হয়, বৈঠকে জাফের সিরাকায়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান।

আরো পড়ুনঃ ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ, নেই সরকারি কর্মসূচি

তিনি বিএনপি’র সঙ্গে একে পার্টির সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার লক্ষ্যে একটি পার্টি-টু-পার্টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেন।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জানান, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে প্রথমবারের মতো এ ধরনের প্রস্তাব দিয়েছে একে পার্টি।

এ ছাড়াও, উভয় পক্ষের মধ্যে পার্টি-টু-পার্টি ডেলিগেশন ভিজিট নিয়েও আলোচনা হয়েছে।

You may also like