আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে (মুজিবনগর) স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে।
দিনটি উপলক্ষে প্রতিবছর সরকারি নানা আয়োজন থাকলেও এবার কোনো কর্মসূচি পালিত হচ্ছে না।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর মুজিবনগর স্মৃতিসৌধের বেশিরভাগ স্থাপনাসহ সারাদেশে মুক্তিযুদ্ধের কয়েক হাজার স্মৃতিচিহ্ন ধ্বংস করে ফেলা হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার বা বিএনপি সরকার এসব স্থাপনা সংস্কারে কোন উদ্যোগ নেয়নি।
সেই সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামকরণ করা হয়। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার দেন ১২ জন আনসার সদস্য।