আমেরিকা-ইসরায়েলের হামলায় ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

এর আগে ইরান জানায় সোমবার পর্যন্ত হামলায় মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছে

by নিজস্ব প্রতিবেদক

তেহরান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, এই পরিমাণ এখনো চূড়ান্ত নয় এবং ভবিষ্যতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির এক মুখপাত্র।

এর আগে দেশটি জানায় সোমবার পর্যন্ত হামলায় মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, ক্ষয়ক্ষতির এই বিশাল অঙ্ক পুনরুদ্ধারকে ইরান এখন কূটনৈতিক অগ্রাধিকার দিচ্ছে।

আরো পড়ুনঃ ইরান যুদ্ধ বন্ধে শি জিনপিংয়ের চার দফা প্রস্তাব

মোহাজেরানি বলেন, আমাদের আলোচনাকারী দল বর্তমানে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং যা ইসলামাবাদ আলোচনাতেও গুরুত্ব পেয়েছে, তা হলো যুদ্ধের ক্ষতিপূরণ আদায়। সাধারণত ক্ষয়ক্ষতি কয়েকটি স্তরে মূল্যায়ন করতে হয়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ বর্তমানে প্রায় ২৭০ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে।

You may also like