দুই মাসের জ্বালানি মজুত নিশ্চিত করলো সরকার

জ্বালানি বিভাগ জানিয়েছে, বর্তমানে দেশে মোট জ্বালানি মজুত রয়েছে প্রায় ১,৬৯,৫২৪ মেট্রিক টন

by নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকার আগামী দুই মাসের জ্বালানি সরবরাহ নিশ্চিত করেছে ও দেশে বর্তমানে যথেষ্ট জ্বালানি রয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, বর্তমানে দেশে মোট জ্বালানি মজুত রয়েছে প্রায় ১,৬৯,৫২৪ মেট্রিক টন। এরমধ্যে ১,৪৩,১৪৩ মেট্রিক টন ডিজেল, ১৬,৮১২ মেট্রিক টন পেট্রল এবং ৯,৫৬৯ মেট্রিক টন অকটেন মজুদ রয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।

আরো পড়ুনঃ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত ইরান

এদিকে তিনি অভিযানের বিষয়ে জানান, ৮ এপ্রিল সারাদেশে ৩৬১টি অভিযান চালিয়ে ১,৩৬২ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ সময় ১৯২টি মামলা দায়ের, দুই জনকে কারাদণ্ড এবং ৫,৭৯,০৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ৩ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ৭ হাজার ৩৪২টি অভিযান চালানো হয়। এ সময় ৪,৬৯,০৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৩,০১১টি মামলা, ৩৬ জনকে কারাদণ্ড এবং ১,৪৩,৮৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

You may also like