লেবাননে ইসরায়েলের হামলায় ১০ দিনে নিহত ২,০৫৫

লেবাননে ২ মার্চ থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল

by নিজস্ব প্রতিবেদক
Published: Updated:

লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রবিবারও ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে বিমান হামলা চালানো হয়েছে।

বিমান হামলা হয়েছে, দেওয়ির কানুন আল-নহরের উপকণ্ঠে, শাকরা ও আল-বাজুরিয়া শহরে। তাৎক্ষণিকভাবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে আজ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণায় জানায়, দেশটিতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২,০৫৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬,৫৮৮ জন।

লেবাননে ২ মার্চ থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক আলোচনা চলার মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের একাধিক নতুন হামলার খবর পাওয়া গেছে।

আরো পড়ুনঃ ইরান যুদ্ধ ও নেতানিয়াহুর দুর্নীতির বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, আল-মাজাদেল শহরে একটি ড্রোন হামলা হয়েছে এবং তেবনিনে একটি গাড়িকে লক্ষ্য করে আরেকটি হামলা চালানো হয়েছে। হামলায় হতাহতের কোনো তথ্য এখনো জানানো হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী তাদের সর্বশেষ যুদ্ধ আপডেটে জানিয়েছে, শুক্রবার থেকে ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর ২০০টিরও বেশি স্থানে তারা হামলা চালিয়েছে। ইসরায়েলি বিমানবাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

ইরানের মতে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি লেবাননেও প্রযোজ্য হওয়া উচিত। তবে ইসরায়েলের এই অব্যাহত হামলা ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় প্রথম থেকেই উত্তেজনা তৈরি করেছে।

You may also like