ডোপ কেলেঙ্কারিতে ভারতের শতাধিক খেলোয়াড়, নজরে ক্রিকেটাররাও

by নিজস্ব প্রতিবেদক
লোকায়ন ডেস্ক: নিষিদ্ধ ওষুধ গ্রহণের মাত্রা যেনো বেড়েই চলেছে ভারতের ক্রীড়াজগতে। কোনোক্রমেই লাগাম টানা যাচ্ছেনা তাদের উপর। গেলো এক বছরে পারফরম্যান্স বাড়াতে নিষিদ্ধ ওষুধ সেবন করেছেন এমন ক্রীড়াবিদের সংখ্যা বেড়েছে সাড়ে তিন গুণের বেশি। বিষ্ময়ের ব্যাপার, এই নজরদারির মধ্যে আছেন ভারতের ক্রিকেটাররাও। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, হারমানপ্রীত কৌর বা স্মৃতি মান্ধানারা মুখোমুখি হয়েছেন ডোপিং টেস্টের। 

You may also like