ফেনীতে বিস্কুট কারখানায় আগুন, ক্ষতি ৩০ কোটি টাকা

Share

ফেনীর সদর উপজেলায় একটি বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।

বুধবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার কাশিমপুরে স্টারলাইন ফুড প্রোডাক্টস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়া ও ফুলগাজী ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফেনী ফায়ার স্টেশনের ডিউটিম্যান রাকিব সরকার জানান, রাত সোয়া ১২টার দিকে কাশিমপুরে স্টারলাইন ফুড প্রোডাক্টস কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়া ও ফুলগাজী ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টারলাইন ফুড প্রোডাক্টসের পরিচালক জাফর আহমেদ দাবি করেন, আগুনে বাজারে যাওয়ার জন্য অপেক্ষায় থাকা কোটি কোটি টাকার শুকনা খাদ্য ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

Related Articles

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক...

সেনা অভিযানে বিপুল পাহাড়ি কাঠ-বাঁশ জব্দ

ফটিকছড়ি ও খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাহাড়ি কাঠ...

মন্ত্রীর নাম ভাঙিয়ে সৈকতের খাস জমি দখলের চেষ্টা, জেলা প্রশাসনের অভিযান

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে প্রভাবশালী এক মন্ত্রীর নাম ব্যবহার করে সরকারি...

চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে একটি জাহাজভাঙ্গা ইয়ার্ডে(শিপইয়ার্ড) দুর্ঘটনায় আট শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ...