তারেক রহমান চাইলে দেশে আসতে পারেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

by অনলাইন ডেস্ক
Published: Updated:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তিনি চাইলেই দেশে আসতে পারেন। তাঁর তো দেশে আসতে কোনো অসুবিধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক। যেকোনো সময় চাইলেই আসতে পারেন। বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত থেকে যাদের পুশইন করা হচ্ছে তারা প্রোপার চ্যানেলে আসছে না। অমানবিকভাবে তাদের বাংলাদেশে ঢোকানো হচ্ছে।’ এ মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশি নাগরিক যারা তাদের (ভারত) দেশে আছে, তাদের আমরা অবশ্যই নেব। এজন্য তাদের প্রোপার চ্যানেলে আসতে হবে। কিন্তু তারা সেটি ফলো না করে জঙ্গলে, রাস্তায় এটা করে, যা অমানবিক। বিষয়টি আমরা হাইকমিশনারকে জানিয়েছি। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন।

গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার ড. মোহাম্মদ যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেজন্য সকলকে মাস্ক পরার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

You may also like