ভারত থেকে এক যুগ পর ফিরলেন ‘নিখোঁজ’ সমীর, ৫ বছর পর শালিনতারা

Share

দীর্ঘদিন ধরে নিখোঁজ সমীর কুমার মজুমদার ও শালিনতারা বেগম নামে দুই বাংলাদেশি নাগরিক ভারত থেকে নিজ দেশে ফিরে এসেছেন। গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন।

সমীর কুমার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমারকান্দা গ্রামের শশধর মজুমদারের ছেলে ও শালিনতারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গুড়িগ্রামের আসমত আলীর মেয়ে। সমীর কুমার প্রায় ১২ বছর, শালিনতারা ৫ বছর যাবত ভারতের আগরতলায় ছিলেন।

ভারতের ত্রিপুরা রাজ্যেরর আগরতলাস্থ বাংলাদেশ হাইকমিশন কার্যালয় সূত্র জানা গেছে, ওই দুজন আগরতলার মডার্ণ সাইক্রিয়াটিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশের সমাজকর্মী সৈয়দ খায়রুল আলম ওই দুজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তাদেরকে হস্তান্তর করা হয়।

Related Articles

মাতারবাড়ি মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন উদ্যোগ গভীর সমুদ্রবন্দর, ১ হাজার...

বাংলাদেশি ৩ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে নাফ নদের মোহনা থেকে বাংলাদেশি তিন...

কক্সবাজারে পর্যটকের মৃত্যু, সৈকতে বিনোদনমূলক কাজের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে আকাশ থেকে সমুদ্রে পড়ে এক পর্যটকের...

বিপজ্জনক পণ্য, চরম ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর

দেশের অর্থনীতির ‘লাইফলাইন’ চট্টগ্রাম সমুদ্রবন্দরে বছরের পর বছর পড়ে আছে ৮৩ মেট্রিক...