আড়াই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Share

কুমিল্লার দাউদকান্দিতে আড়াই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কামরুল দেওয়ান (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে চান্দিনার কুটুম্বপুর এলাকার পারচেঙ্গা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামরুল উপজেলার বারপাড়া ইউনিয়নের জায়গীর গ্রামের দেওয়ান বাড়ির হাশেম দেওয়ানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, শনিবার সকালে ধর্ষণের শিকার শিশুটি নিজ বাড়ির উঠানে খেলা করছিল। বেলা ১১ টার দিকে অভিযুক্ত কামরুল দেওয়ান শিশুটিকে কৌশলে বাড়ির পশ্চিমে আক্তার হোসেনের পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফিরলে তার শরীর থেকে রক্তক্ষরণ দেখে ভুক্তভোগীর মা ধর্ষণের ঘটনাটি জানতে পারেন। এরপর শিশুটিকে স্থানীয় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির মা মঙ্গলবার সন্ধ্যায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

দাউদকান্দি মডেল থানার এস আই মোস্তফা কামাল জানান, শিশু ধর্ষণের ঘটনায় আত্মগোপনে থাকা কামরুল দেওয়ানকে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার চান্দিনার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। পরে গভীর রাতে তাকে কুটুম্বপুর এলাকার পারচেঙ্গা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। যথাযত আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Related Articles

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক...

সেনা অভিযানে বিপুল পাহাড়ি কাঠ-বাঁশ জব্দ

ফটিকছড়ি ও খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাহাড়ি কাঠ...

মন্ত্রীর নাম ভাঙিয়ে সৈকতের খাস জমি দখলের চেষ্টা, জেলা প্রশাসনের অভিযান

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে প্রভাবশালী এক মন্ত্রীর নাম ব্যবহার করে সরকারি...

চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে একটি জাহাজভাঙ্গা ইয়ার্ডে(শিপইয়ার্ড) দুর্ঘটনায় আট শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ...