৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Share

দেশের ১৪ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার (কিমি) বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ বুধবার (১০ মার্চ) রাতে এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে জানানো হয়েছে, কুষ্টিয়া, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায়সহ পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুরে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, এসব অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সমুদ্রবন্দরে কোনো সতর্কতা সংকেত দেখাতে বলা হয়নি।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Related Articles

ডেঙ্গুতে মানুষ মরে, ব্যাংক-ব্যালেন্স বাড়ে মিজানের

মশা নিধন এখন কোটি কোটি টাকার বাণিজ্য। কীটনাশকের নামে সিটি করপোরেশনে সরবরাহ...

সেনা অভিযানে বিপুল পাহাড়ি কাঠ-বাঁশ জব্দ

ফটিকছড়ি ও খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাহাড়ি কাঠ...

মাতারবাড়ি মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন উদ্যোগ গভীর সমুদ্রবন্দর, ১ হাজার...

দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ: স্পেনে স্বস্তি

দাবানলের ভয়াবহ তাণ্ডব কাটিয়ে অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্পেনের মানুষ। পরিস্থিতি...