দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা

Share

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Related Articles

দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ: স্পেনে স্বস্তি

দাবানলের ভয়াবহ তাণ্ডব কাটিয়ে অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্পেনের মানুষ। পরিস্থিতি...

৫ দিনজুড়ে বৃষ্টির আভাস, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন...

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসহ...

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য...