হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু, শনাক্ত ১৬৩

Share

হাম এই রোগে উপসর্গে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। যার মধ্যে ঢাকা বিভাগের তিন জন।

এই সময়ে ১৬৩ জনের শরীরে হাম শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ১৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৭৮০ জন প্রাণ হারিয়েছেন।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৪১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১২৪ জন। এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, ময়মনসিংহে ৭২, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৯৯২ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯৪০ জন।

ঢাকা বিভাগে ভর্তি ৩৩৩ জন, রাজশাহীতে ২৭, সিলেটে ১৩২, চট্টগ্রামে ২৫২, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৪৯, খুলনায় ৪৪, রংপুরে ৯ জন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ১৯ হাজার ৩২২ জন। যার মধ্যে ১ লাখ ১৫ হাজার ১৩৯ জন হাসপাতাল ছেড়েছে।

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৭ সহাজার ৩১২। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ২৭৮।

Related Articles

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ধর্মীয় সম্প্রদায়ের অবদান আছে বললেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ধর্মীয় সম্প্রদায়ের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায়...

সৌদিতে ১৬ বাংলাদেশি নিহত: শোকস্তব্ধ নওগাঁর গন্ডগোহালী

নওগাঁর আত্রাই উপজেলার মোহন সাত বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন পরিবারের সচ্ছলতার...

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়াল

দেশে ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় ৭২৬ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে...

প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের টাকা ছিনতাই

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১...