এগার মাস পর ১১তম ছবিতে শাকিব-বুবলী

Share

বিরতি ভেঙে দীর্ঘ এগার মাস পর একসঙ্গে প্রকাশ্যে এলেন অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলী। নিশ্চিত করা হলো, শাকিব খানের বিপরীতে এবার ১১তম ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বুবলী।

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা তপু খান। ছবির নাম ‘লিডার: আমিই বাংলাদেশ’। ২০ মার্চ থেকে শুরু হবে এ ছবির চিত্রায়ণ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাজির হন তারা। তবে দীর্ঘ সময় একে অপরের থেকে বেখবর থাকার বিষয়টি ধোঁয়াশায় রেখেছেন শাকিব-বুবলী। এসব নিয়ে গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে কথা বলেছেন নতুন ছবি ও পরিকল্পনা নিয়ে।

ঢালিউডের আলোচিত-সমালোচিত এই জুটির প্রথম ছবি ‘বসগিরি’। এরপর শাকিব খানের সঙ্গে দশটি ছবিতে অভিনয় করেছেন বুবলী। সবশেষ এ জুটিকে একসঙ্গে দেখা গেছে ‘বীর’ ছবিতে। ছবিটি মুক্তির পর শাকিবের পাশ থেকে আড়ালে চলে গিয়েছিলেন বুবলী। দীর্ঘ সময় বেখবর থাকায় তাকে নিয়ে নানান আলোচনা সমালোচনা ছিল মিডিয়া পাড়ায়। সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে শাকিব-বুবলী জুটির ‘বীর’ ছবি মুক্তি পেয়েছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তাদের ‘বিদ্রোহী’ নামের একটি ছবি।

এরআগে গত বছর ১২ ফেব্রুয়ারি ‘ক্যাসিনো’ ছবির একটি গানের শুটিংয়ের পর সবকিছু থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা বুবলী। চলতি বছরের শুরু থেকেই সরব হতে শুরু করেছেন তিনি।

Related Articles

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় প্রথমবার বাংলাদেশি সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস  ও টরন্টোর পর এবার লন্ডনে পাড়ি জমাচ্ছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট...

অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনা মামলায় কারাগারে প্রেমিক

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় হাসিবুর...

স্বাধীনতা দিবসের আগের রাতে ভারতে রাজপথের মিছিলে জয়া আহসান

ভারতের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে অভিনেত্রী জয়া আহসানের সম্পর্ক অনেকদিনের। কলকাতার বড় সিনেমাগুলোতে...