ঐতিহাসিক চরিত্রে অনন্যা পান্ডে

Share

এবার ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। ‘কেসরি চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অব জালিয়ানওয়ালা বাগ’ সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে এই সুন্দরীকে। এর আগে একই চরিত্রে অভিনয় করেছিলেন পরিণীতি চোপড়া, তবে এবার সিক্যুয়েলে অনন্যার নতুন রূপ দেখতে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

এরই মধ্যে সিনেমাটির প্রযোজক করণ জোহর তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি দীর্ঘ নোটে ইঙ্গিত দিয়েছেন ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৮ এপ্রিল।

আসন্ন সিনেমাটি সি শঙ্করণ নায়ারের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হতে চলেছে। সি শঙ্করণ নায়ার যিনি ছিলেন একজন বিখ্যাত আইনজীবী এবং স্বাধীনতা সংগ্রামী ব্যক্তি সম্পন্ন মানুষ। তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সত্য উন্মোচনের জন্য লড়াই করেছিলেন।

সে সময় ব্রিটিশ রাজার বিরুদ্ধে তার আইনি লড়াই ভারতের ন্যায়বিচারের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। আর ছবিটি সে সময়ের এই আইনি লড়াইয়ের ঘটনাগুলো ফুটিয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করবেন করণ সিং ত্যাগী।

এদিকে অনন্যা পান্ডেকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি প্রাপ্ত ‘সিটিআরএল’এ। বিক্রমাদিত্য মোতওয়ানির পরিচালনায় এই সাইবার থ্রিলারে অনন্যার পাশাপাশি অভিনয় করেছেন বিহান সামাত, সূচিতা ত্রেভেদিসহ আরও অনেকে।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...