নতুন রহস্য নিয়ে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২

Share

ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ হচ্ছে ২০২৩ সালে মুক্তি পাওয়া সর্বাধিক আলোচিত একটি কনটেন্ট। এটি ২০২২ সালের জনপ্রিয় সিরিজ সিন্ডিকেটের স্পিন-অফ সিক্যুয়েল।

যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন নাসির উদ্দিন খান এবং ‘অ্যালেন স্বপন’-এর স্ত্রীর চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার জানা গেছে, ঈদে আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজ।

চট্টগ্রামের মাদক কারবারি থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে গড়ে উঠেছিল মাইশেলফ অ্যালেন স্বপন সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর; বদলাতে পারে কাজের ধরনও।

‘অ্যালেন স্বপন’ চরিত্রে এবারও আছেন নাসির উদ্দিন খান। নতুন পর্ব নিয়ে তিনি জানান, এ সিজনে ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি আরও ভয়ংকর রূপে হাজির হবে। আর চরিত্রটির যে দুষ্টু স্বভাব, তার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও। সব মিলিয়ে চরিত্রটি নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে আসছে দর্শকদের সামনে। দুটি সিরিজই নির্মাণ করেন শিহাব শাহীন। তিনিই নির্মাণ করছেন অ্যালেন স্বপনের দ্বিতীয় সিজন।

এদিকে প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনেও। আছেন নতুন অভিনয়শিল্পীও।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...