লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুথি হামলার ঘটনায় নিহত অন্তত ৬

Share

লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় অন্তত ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের হামলায় এটিই প্রথম প্রাণহানির ঘটনা।

ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আল মাখা বন্দরের দক্ষিণে জাহাজটিকে লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। এতে চার নাবিক নিহত হন, যাদের মধ্যে তিনজন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় ছিলেন।

পরে জাহাজটি থেকে নাবিকদের সরিয়ে নেওয়ার সময় আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনীর দাবি, উদ্ধারকর্মীদের লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। এতে আরও কয়েকজন হতাহত হন।

হুথিরা দাবি করেছে, সৌদি সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তবে ইয়েমেন সরকার জানিয়েছে, জাহাজটিতে খাদ্যপণ্য ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে জাহাজে হুথিদের এটিই প্রথম প্রাণঘাতী হামলা বলে জানিয়েছে বিবিসি। এর আগে গত মাসে হুথিরা সৌদি বন্দরগুলোতে নৌ অবরোধের ঘোষণা দিয়ে ওই অঞ্চলে জাহাজ চলাচল লক্ষ্য করে হামলা শুরু করে।

Related Articles

মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

গ্যাস-বিদ্যুতের ঘাটতি, ডিজেল খরচ বেড়েছে ৩৯০%

গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে নিজের তিন কারখানায় জুন-জুলাইয়ে অতিরিক্ত ১ লাখ...

অবৈধ সংযোগে অটোরিকশা-ইবাইক চার্জ, বাড়ছে বিদ্যুতের চাহিদা

অবৈধ সংযোগের মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইবাইক চার্জ দেওয়ায় রাতে বিদ্যুতের চাহিদা...

পদত্যাগ করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অন্যতম নির্ভরযোগ্য ও আস্থাভাজন সহযোগী এবং হোয়াইট...