মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

Share

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগরি সিমবিলান প্রদেশের তামান লিঙ্গিরের একটি বাড়ি থেকে সোমবার বিকেলে লাশ তিনটি উদ্ধার করে স্থানীয় পুলিশ।

নেগরি সিমবিলান পুলিশের বরাতে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস মঙ্গলবার এক খবরে বলেছে, এই ঘটনায় আরো এক বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

নেগরি সেমবিলান পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ বলেন, “মারামারির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আনুমানিক ৪০ বছর বয়সি এক বাংলাদেশিকে আটক করেছে। স্থানীয় সময় সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গিরের ওই বাড়িতে বেশ কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির বিষয়ে পুলিশ স্থানীয় মানুষের কাছ থেকে খবর পায়।

“লিঙ্গি থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করে। পরে প্রাথমিক তদন্তের সূত্র ধরে পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে। পরে আরো একটি মৃতদেহ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পাওয়ায় ওই ৩ বাংলাদেশির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরেকজন আহত হয়ে রেম্বাউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে আলজাফনি আহমদ বলেন, “মারামরির ঘটনায় জড়িত সবাই সহকর্মী ছিলেন। তারা এক জায়গায় কাজ করতেন, একই বাসায় থাকতেন। ধারণা করা হচ্ছে, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে এবং ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আগের কোনো অপরাধমূলক রেকর্ড নেই তথ্য দিয়ে পুলিশ বলেছে, তাকে রিমান্ডে নিতে আবেদনের জন্য মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

 

Related Articles

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি  জাদুঘর...