হিজবুল্লাহর প্রশংসায় মোজতবা খামেনি

Share

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবিচল থেকে বুক চিতিয়ে লড়ছে হিজবুল্লাহ। লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের দৃঢ়তার ভূয়সী প্রশংসা করে তাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে একটি ‘দুর্ভেদ্য প্রাচীর’ হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একইসঙ্গে লেবানিজ এই যোদ্ধাদের রক্ষা করাকে ইসলামী প্রজাতন্ত্রটির ‘কৌশলগত নীতি’ হিসেবেও ঘোষণা দিয়েছেন তিনি।

হিজবুল্লাহর মহাসচিব ও এর যোদ্ধাদের পাঠানো এক আনুগত্যপত্রের জবাবে এসব কথা বলেন খামেনি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, খামেনি বলেছেন, হিজবুল্লাহর এই প্রতিরোধ বিশ্বজুড়ে নিপীড়ন ও ‘বৈশ্বিক দাম্ভিকতা’র বিরুদ্ধে সংগ্রামরত স্বাধীন জাতিগুলোর জন্য এক অনুপ্রেরণামূলক বার্তায় পরিণত হয়েছে।

চিঠিতে খামেনি লেখেন, লেবাননের হিজবুল্লাহ এখন জায়নবাদী ইসরায়েল ও তাদের সমর্থকদের আগ্রাসনের বিরুদ্ধে জিহাদি গোষ্ঠীগুলোর অগ্রদূত হিসেবে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে।

সর্বোচ্চ এই নেতা ‘নিপীড়িত অথচ শক্তিশালী’ এই যোদ্ধাদের সুরক্ষাকে ইরানের কৌশলগত নীতি হিসেবে নির্ধারণ করেছেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ অবসানের যেকোনো চুক্তির প্রথম শর্ত হিসেবে লেবাননের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা এবং ইসরায়েলি ‘আগ্রাসন’ সম্পূর্ণ ও নিঃশর্তভাবে প্রত্যাহারের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

পাশাপাশি, সংঘাতের এই কঠিন সময়ে হিজবুল্লাহর পাশে দৃঢ়ভাবে সমর্থন জোগানোর জন্য লেবাননের সাধারণ জনগণ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ভূমিকারও দারুণ প্রশংসা করেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...