ফের পদত্যাগ দাবি শিক্ষামন্ত্রীর, জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত

Share

আবারও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানিয়েছেন এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। মন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এক সংবাদ সম্মেলনে একদল শিক্ষার্থী এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ধানমন্ডির আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রায়ান বলেন, আজ বৃষ্টি এবং জনদুর্ভোগের কথা চিন্তা করে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, তারা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করছেন না, বরং সরকারের সহযোগিতা চাচ্ছেন। তাদের অভিযোগ, শিক্ষামন্ত্রী পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও একটি পুরো ব্যাচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছেন।

আগামীতে পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কাউকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হবে না উল্লেখ করে তারা জানান, যারা সরকার পতনের স্লোগান দিয়েছেন এবং আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন তারা সবাই বহিরাগত।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি ফেসবুক পেজের বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারীরা বলেন, এ পেজের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

তাদের ভাষ্য, আমরা রাজনীতি করতে আসিনি। ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

আন্দোলনরত পরীক্ষার্থীদের দাবিগুলো হলো- এমসিকিউ ও সিকিউ পরীক্ষার নম্বর একসঙ্গে যোগ করে পাস নম্বর নির্ধারণ করতে হবে; যারা বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য আবার পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়া শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

Related Articles

গণতন্ত্রের ভাষায় না ‘হাসিনার ভাষায়’ কথা বলছে বিরোধীদল: মির্জা ফখরুল

বিরোধীদল গণতন্ত্রের ভাষায় কথা বলছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী...

রাজধানীর রাস্তায় রক্তাক্ত লাশ, পাশে ভাঙাচোরা বাইক

রাজধানীর জাহাঙ্গীর গেইট এলাকায় কভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।...

স্থানীয় সরকার নির্বাচন: হালনাগাদে ৩ লাখ ভোটার বাড়ল

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন...

সালমান শাহ হত্যা মামলাতেই গ্রেপ্তার হলেন ডন

ঢাকাই সিনেমার খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে চিত্রনায়ক সালমান শাহ হত্যা...