মালদ্বীপে বিশেষ অভিযান, ২৭ বিদেশি আটক

Share

মালদ্বীপের রাজধানী মালের পশ্চিম হারবার এলাকার ফুড কোর্টে পরিচালিত এক বিশেষ অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৭ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

ইমিগ্রেশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, পশ্চিম হারবার এলাকার বিভিন্ন ক্যাফেতে কর্মরত বিদেশি শ্রমিকদের লক্ষ্য করে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৮৮ জন বিদেশি কর্মীর কাগজপত্র যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র বা কর্ম অনুমতির শর্ত লঙ্ঘনের অভিযোগে ২৭ জনকে ইমিগ্রেশনের হেফাজতে নেওয়া হয়েছে।

ইমিগ্রেশন জানিয়েছে, ফুড কোর্টের প্রায় সব ক্যাফেতেই বিদেশি কর্মীরা কর্মরত রয়েছেন। তাই এ খাতে আইন মেনে বিদেশি নিয়োগ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের মে মাসেও একই ধরনের অভিযানে ২৫৪ জন বিদেশিকে ইমিগ্রেশনের হেফাজতে নেওয়া হয়েছিল।

কর্ম অনুমতিহীন, মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী এবং বৈধ পরিচয়পত্রবিহীন বিদেশিদের বৈধতার আওতায় আনার সুযোগ দেওয়া হলেও, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে অবৈধভাবে অবস্থানকারী অনেক বিদেশিকেও আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালদ্বীপে কর্মরত বিদেশিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের লক্ষ্যে সরকার ২০২৪ সালের মে মাসে “অপারেশন কুরাঙ্গি” শুরু করে। এ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১,৯১,৭২৩ জনেরও বেশি বিদেশি কর্মীর ১০ আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করে জাতীয় ডাটাবেস হালনাগাদ করা হয়েছে।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...